বাংলাদেশে বাতরোগ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় এর চিকিৎসা ব্যয়ভার মেটাতে হিমশিম খাচ্ছে বহু পরিবার। একদিকে চিকিৎসার জন্য ধারাবাহিক খরচ, অন্যদিকে আক্রান্ত ব্যক্তির কর্মক্ষমতা কমে যাওয়ায় অনেক পরিবারই ‘ক্রমাগত দারিদ্র্যের’ মুখে পড়ছে। এ রোগের চিকিৎসায় বছরে কখনো কখনো ৬ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে।আজ শনিবার রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন এন্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্ট আয়োজিত ‘১০ম রোগী শিক্ষা কার্যক্রম ও ১ম বৈজ্ঞানিক সম্মেলন’-এ বিশেষজ্ঞরা এসব...