যানজট নিরসন, ভবনের অনুমোদিত নকশা বাস্তবায়ন এবং ফুটপাত দখলমুক্ত করতে এবার নগরের জিইসি মোড় এলাকার বাণিজ্যিক ভবন ও শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।আজ রবিবার বিকেলে পরিচালিত এই অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে অনুমোদিত নকশা উপস্থাপন এবং ফুটপাত থেকে অননুমোদিত স্থাপনা সরিয়ে নিতে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।গত ১২ জুন সিডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন প্রকৌশলী বেলায়েত হোসেন। এরপর ২১ জুলাই থেকে নগরের যানজট নিরসন এবং পার্কিং সমস্যা সমাধানে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুল...