দীর্ঘ এক যুগ পর আবারও আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের অন্যতম বড় আয়োজন বাটেক্সপো। আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বাটেক্সপো ২০২৬। এবারের আয়োজন শুধু পোশাক প্রদর্শনী নয়, বরং বাংলাদেশের পোশাকশিল্পের সক্ষমতা, গত এক দশকের রূপান্তর, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে দেখা হচ্ছে।‘সাফল্যের ঐতিহ্য, উদ্ভাবনের ভবিষ্যৎ’ বার্তাটি সামনে রেখে আয়োজিত বাটেক্সপো ২০২৬-এ বিশ্বের বিভ...