পর্তুগালের রাজধানী লিসবনে শুরু হয়েছে দুই
দিনব্যাপী আন্তর্জাতিক দাতব্য মেলা ‘বাজার ডিপ্লোমাটিকো ২০২৬’। বিভিন্ন
দেশের কূটনৈতিক মিশনের অংশগ্রহণে আয়োজিত এ মেলায় বাংলাদেশের
ঐতিহ্য, সংস্কৃতি ও দেশীয় খাবার
তুলে ধরছে লিসবনে অবস্থিত
বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার সকাল ১১টায় লিসবনের
সেন্ট্রো দে কংগ্রেসে মেলার
উদ্বোধন করেন পর্তুগালের প্রেসিডেন্ট
আন্তোনিও জোসে সেগুরো। উদ্বোধনের
পর তিনি বিভিন্ন দেশের
স্টল ঘুরে দেখেন।
মেলায় বাংলাদেশের স্টলে প্রদর্শন করা হচ্ছে দেশের
ঐতিহ্য ও সংস্কৃতির নানা
উপকরণ। পাশ...