লালমনিরহাট সীমান্তে চিতাবাঘের আক্রমণে এক নারীসহ তিন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার বিকালে হাতীবান্ধার গোতামারী ইউনিয়নের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯০৫-এর কাছে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহতরা ওই এলাকার শরীফা বেগম, নজরুল ইসলাম ও আফছার আলী।স্থানীয়রা জানান, রবিবার বিকালে সীমান্তের কাছে বেঁধে রাখা ছাগল আনতে যান শরীফা বেগম। এ সময় তিনি দেখতে পান, একটি চিতাবাঘ তার ছাগলকে আক্রমণ করেছে।...