টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি করেছেন মৎস্য ব্যবসায়ী আব্দুল হালিম। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মাছটি দেখতে ভিড় জমে গোবিন্দাসী বাজারে।জানা গেছে, টাঙ্গাইলের কালিহাতীর গোরিলা বাড়ি এলাকার এক জেলে সহযোগীদের নিয়ে বৃহস্পতিবার রাতে যমুনা নদীতে মাছ ধরতে যান। রাতে তাদের জালে বিশাল আকৃতির এই বাঘাইড় মাছটি ধরা পড়ে।মাছ বিক্রেতা বলেছেন, নদীতে মাছ ধরে বিক্রি করা আমার পেশা। এত বড় মাছ নদীতে সব সময় পাওয়া যায় না। অনেক দিন পর...