দুর্গাপুজো এখনও বেশ কিছুটা দূরে। তার আগেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল মাছ- মাংস নিয়ে বিতর্ক। মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, যিনি ‘বাগেশ্বর বাবা’ নামেই বেশি পরিচিত। তিনি হাওড়ার লিলুয়ায় ‘হনুমান কথা’র আসরে এসে পুজোর সময়ে বাঙালিদের আমিষ খাওয়া নিয়ে আপত্তি তোলেন। তার মন্তব্য যে , দুর্গাপুজোর সময় প্যান্ডেলের আশপাশে ‘নোংরা নোংরা’ খাবার রান্না হয়। মাছ- মাংস যারা খান, তাদের ‘পাখণ্ডী’ বা ভণ্ড বলেও কটাক্ষ করেন তিনি। শুধু আপত্তি জানানোই নয়, পুজোর সময়ে প্রতিমার পাশে আমিষ খাবার বিক্রি...