বাংলা বইয়ের বিশ্ববাজার নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই একটি প্রশ্ন সামনে আসে— আমরা কোন বাজারের কথা বলছি? বিশ্বের নানা দেশে বসবাসকারী বাংলা ভাষাভাষী পাঠক এক ধরনের বাজার; আর বাংলা না জেনেও অনুবাদের মাধ্যমে বাংলা সাহিত্য পড়তে আগ্রহী পাঠক আরেক ধরনের। প্রথম বাজারটি আমাদের চোখের সামনেই আছে— বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ইউরোপ, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যসহ নানা অঞ্চলের প্রবাসী বাঙালিরা বাংলা বই খোঁজেন, কেনেন, পড়েন এবং সন্তানদের হাতে তুলে দেন। দ্বিতীয় বাজারটি এখনো তুলনামূলকভাবে ছোট; কিন্তু আন্তর্জ...