ব্রহ্মপুত্রের ভাঙনে একাধিকবার ভিটেমাটি বদলেছে। সঙ্গে হারিয়েছে জমির পুরনো দলিল, খতিয়ান ও বসবাসের প্রমাণ। অথচ জমির সরকারি পাট্টা পেতে সেই পুরনো নথিই যদি প্রধান শর্ত হয়ে দাঁড়ায়, তাহলে আসামের বহু বাংলাভাষী মুসলিম পরিবারের ভবিষ্যৎ কী হবে? আসাম সরকারের মিশন বসুন্ধরার পরবর্তী পর্যায় ঘিরে এই প্রশ্নেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে চরাঞ্চল-সহ বিভিন্ন এলাকার বাংলাভাষী মুসলিম সমাজে।এই জনগোষ্ঠীর বহু পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে আসামের বিভিন্ন এলাকায় বসবাস করছে। কৃষিকাজ, পশুপালন ও নদীনির্ভর জীবিকাই তাদের বড়...