রাজনৈতিক দলের প্রতি সরকারি কর্মকর্তাদের সমর্থন থাকাই দোষের কিছু নেই। তবে রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়— বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ রবিবার বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৮১তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি প্রশাসনের কর্মকর্তাদের প্রথম ও প্রধান পরিচয় তারা জনপ্রশাসনের কর্মকর্তা। তাদের মূল দায়িত্ব জনগণের সেবা করা। ক্যাডার বা কর্ম...