দেশে গত ১৩ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১ লাখ ২৫ হাজার ৪০৫ জন। আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৪৯ জন। ২০১৪ সাল থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এ পরিসংখ্যান তুলে ধরেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।সংগঠনটির দাবি, ইউক্রেন-রাশিয়া ও ইসরায়েল-ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন সংঘাত ও যুদ্ধে নিহত মানুষের সংখ্যাকেও ছাড়িয়েছে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির চিত্র।জাতীয় নিরাপদ সড়ক দিবস আগামীকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়। সংগ...