দেশের করপোরেট অঙ্গনের ২৩ শীর্ষ নির্বাহীকে সম্মাননা প্রদানের মাধ্যমে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এ আয়োজন করে। বিশেষায়িত কাউন্সিল বোর্ডের মাধ্যমে এ বছর ৯৭টি মনোনয়ন থেকে ২২টি ক্যাটাগরিতে বিজয়ীদের বাছাই করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও এমডি শরিফুল ইসলাম। একই ভেন্যুতে ‘বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন, রিডিজাইন, ডেলিভার’ প্রতিপাদ্যে দশম লিডারশিপ সামিট অনুষ্ঠিত হয়। সামিটের কিনোট সেশন...