রাজধানীতে আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ
ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের
(টোয়াব) আয়োজনে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এবার অনুষ্ঠিত হবে মেলার ১৪তম
আসর। এতে ২০টির বেশি দেশের পর্যটন প্রতিনিধি ও সংস্থা অংশ নেওয়ার কথা রয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত
সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। এবারের মেলার প্রতিপাদ্য ‘এআই পাওয়ার
ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’। আধুন...