টেস্ট মর্যাদা পাওয়ার পর
প্রথম ১০ বছরেই দুই দফায় ইংল্যান্ডে টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০০৫ সালে খেলেছে দুটি
টেস্ট, ২০১০ সালে দুটি। এরপর থেকে গত ১৬ বছরে ইংল্যান্ডে টেস্ট খেলার আমন্ত্রণ পায়নি
লাল-সবুজের দল। ১৭ বছর পর ২০২৭ সালে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে
একমাত্র টেস্ট খেলবে স্বাগতিকরা। তবে নতুন করে আরেকটি টেস্ট ম্যাচ যুক্ত হয়েছে এই সফরে।
লর্ডস টেস্টের আগে যুক্ত
হওয়া এই টেস্টের প্রতিপক্ষ অবশ্য ইংল্যান্ড নয়, আয়ারল্যান্ড। চেমসফোর্ডের কাউন্টি ক্লাব
এসেক্সের মাঠে আয়ারল্যান্ডের বিপ...