পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের চর গঙ্গামতি এলাকায় জোয়ারের পানিতে ভেসে এসেছে প্রায় ৬ ফুট লম্বা একটি মৃত বটলনোজ ডলফিন। ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন এবং লেজে দড়ি বাঁধা অবস্থায় পাওয়া গেছে।শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয় পরিবেশবাদী সংগঠন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য আব্দুল জলিল ডলফিনটির মরদেহ দেখতে পান। পরে তিনি বিষয়টি ডলফিন রক্ষা কমিটি, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও বন বিভাগের সদস্যদের জানান।উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের স্বেচ্ছাসেবক, ডলফিন রক্ষ...