রাজধানীর শ্যামপুর থানাধীন আইজি গেইট এলাকায় দীর্ঘদিনের মাদক ব্যবসার অন্যতম ঘাঁটি হিসেবে ব্যবহৃত ৫০ বছরের পুরোনো আইজি গেইট কলোনি বস্তি উচ্ছেদ করা হয়েছে। শ্যামপুর মডেল থানা পুলিশের সহায়তায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২৬ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে এ উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করে।শ্যামপুর থানা সূত্র জানায়, আইজি গেইট ও তৎসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র প্রকাশ্যে ও গোপনে মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল। মাদক কারবারি ও মাদক...