সড়ক দুর্ঘটনা কমাতে শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা, ব্যক্তিগত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-৪ আয়োজিত সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কর্মশালায় বক্তারা এসব কথা বলেছেন। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেছেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে...