একটি আলোচিত, আরেকটি সমালোচিত। এই বলটি দিয়েই ডিয়েগো ম্যারাডোনা তার ক্যারিয়ারে সবচেয়ে ইতিবাচক ও
নেতিবাচক দুটি গোল করেছিলেন। আলোচিত ও সমালোচিত ওই দুটি গোল করা বল নিলামে উঠল এতদিনে।
আর তা বিক্রিও হয়ে গেল বিশাল অংকে- ৩৩ লাখ ৫০ হাজার ডলার; যা বাংলাদেশি মুদ্রায়
৪১ কোটি টাকার বেশি।
টেক্সাসের নিলাম
প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস স্থানীয় সময় শনিবার বলটি নিলামে তোলে। তাদের প্রত্যাশা ছিল বলটির দাম
অন্তত ১ কোটি ডলার হবে। বিক্রয়মূল্য অবশ্য প্রত্যাশার অর্ধেকেরও কম হয়েছে।
১৯৮৬ বিশ্বকাপে
অ্যাডিডাস আজতেকা মডেলের বল এ...