চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের কমলগঞ্জে আগামীকাল সোমবার উদযাপিত হবে খাসিয়া জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব খাসি সেং কুটস্নেম। মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মাঠে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন চলবে। খাসিয়া বর্ষপঞ্জি অনুযায়ী, এ উৎসবের মধ্য দিয়ে ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণ করে নেবেন তারা।খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় উৎসবটি অনুষ্ঠিত হবে। আয়োজন ঘিরে জেলার খাসিয়া পুঞ্জিগুলোতে...