দেশের দক্ষিণাঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার চেষ্টায়
এতদিনে সফল হতে চলেছে বিসিবি। অপেক্ষা আর কয়েক মাসের। আগামী ডিসেম্বরে বরিশাল স্টেডিয়ামে
নতুন টুর্নামেন্টের পর্দা উঠছে। এতে দক্ষিণাঞ্চলের ক্রিকেটপ্রেমীদের দীর্ঘদিনের আক্ষেপ
দূর হচ্ছে। দেশসেরা ক্রিকেটারদের খেলা মাঠে থেকে দেখার সুযোগ পাচ্ছেন তারা। বরিশালের
ক্রিকেটপ্রেমীদের এই আনন্দ যোগ হতে যাচ্ছে রান উৎসবে।
ডিসেম্বরে বিসিবির নতুন টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি
ফরম্যাটে। আর টি-টোয়েন্টি মানেই রানের খেলা, সেই রানের
দেখা মিলবে নতুন মাঠটিতে। তাই মিরপুর...