এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হারে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে পিরোজপুর জেলা। গত দুই বছরের ধারাবাহিকতায় এবারও জেলার মধ্যে সর্বোচ্চ পাসের হার পিরোজপুরে। অন্যদিকে, সর্বনিম্ন পাসের হার নিয়ে সবার নিচে রয়েছে ভোলা।সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।তিনি জানিয়েছেন, এবার পিরোজপুর জেলায় পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ। গত বছর এ জেলায় পাসের হার ছিল ৬৫ দশমিক ৩৮ শতাংশ। অর্থাৎ এক বছরের ব...