সুন্দরবনের শত বছরের ইতিহাসের সাক্ষী এম এল বন রানী ও এম এল বন কন্যা। ব্রিটিশ আমলে বন কর্মকর্তাদের যাতায়াতের জন্য নির্মিত এই দুই রাজকীয় জলযানে ভ্রমণ করেছেন দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। জলযান দুটির সঙ্গে জড়িয়ে আছে সুন্দরবনের প্রশাসনিক ইতিহাস, ঔপনিবেশিক আমলের স্মৃতি এবং দেশের প্রাচীন নৌ-ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বার্মিজ সেগুন কাঠের কারুকাজ আর নানা ঐতিহাসিক স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা জাহাজ দুটির ঠাঁই হতে পারত কোনো জাদুঘর কিংবা পর্যটনকেন্দ্রে। সংরক্ষণ করে নতুন প্রজন্মের সামনে তুলে ধ...