সুন্দরবনের কোলঘেঁষে খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী, বানিশান্তা ও কৈলাশগঞ্জ ইউনিয়নের ১৭ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা ১৮টি রিসোর্টের পরিবেশগত আইনগত বৈধতা এবং এসব স্থাপনার কারণে বিশ্বঐতিহ্য সুন্দরবনের প্রাণ-প্রকৃতির কোনো ক্ষতি হচ্ছে কি না তা সরেজমিন ঘুরে দেখেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন শেখ ফরিদুল ইসলাম।আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুন্দরবনসংলগ্ন এলাকার রিসোর্টগুলো পরিদর্শনে যান তিনি।পরিদর্শনকালে প্রতিমন্ত্রী রিসোর্টগুলোর পরিবেশগত প্রভাব, শব্দদূষণ,...