কক্সবাজারের রামুর ঈদগড়ে বন্যহাতির আক্রমণে আব্দুর রশিদ (৫৫) প্রকাশ খুইল্যা মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মইত্যাতলি এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের শ্যালক জানান, প্রতিদিনের মতো তারা দুজন কৃষিকাজ করতে জমিতে গিয়েছিলেন। এ সময় পাশের বন থেকে একদল বন্যহাতি ধানখেতে চলে আসে। ফসল রক্ষায় হাতিগুলো তাড়াতে গেলে আব্দুর রশিদ আক্রমণের শিকার হন। তার শ্যালক দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচলেও আব্দুর রশিদ পালাতে পারেননি। পরে স্থানীয় লোকজনকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়...