মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের
খাঁড়া নিয়ে ভারতে থাকা শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন বলে আন্তর্জাতিক
সংবাদ সংস্থা রয়টার্স খবর দিয়েছে।
এখন বাংলাদেশ সরকারের অবস্থান
কী, সেই প্রশ্ন আসছে সামনে। এই প্রশ্নের উত্তর পেতে রয়টার্স যোগাযোগ করেছিল দিল্লিতে
বাংলাদেশ হাই কমিশন এবং ঢাকায় প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্রদের সঙ্গে; তবে কোনো
সাড়া মেলেনি।
আজ সোমবার খবরটি প্রকাশের পর
তাৎক্ষণিকভাবে ঢাকায় সরকারের কর্তাব্যক্তিদের কারো কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
সকালে পররাষ্ট্র সচিব সাল...