ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস আন্তর্জাতিক বিমানবন্দরে চার মাস বন্ধ থাকার পর আবারও বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এমনটাই জানিয়েছে আলজাজিরা।ফারস বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, শনিবার বিকেলে মাশহাদ থেকে ছেড়ে আসা প্রথম যাত্রীবাহী বিমানটি বন্দর আব্বাসে অবতরণ করে।হরমোজ প্রদেশের রাজধানী বন্দর আব্বাস শহর হরমুজ প্রণালির তীরে অবস্থিত। এটি রাজধানী তেহরান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণে।যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেরামত ও পুনর্নির্মাণকাজের জন্য বিমানবন্...