বন্ড সুবিধায় শুল্ক ছাড়াই বিদেশ থেকে আনা হয়েছিল দামি তামার স্ক্র্যাপ। শর্ত ছিল, এই কাঁচামাল দিয়ে পণ্য বানিয়ে বিদেশে রপ্তানি করতে হবে। কিন্তু জাপানে পাঠানোর সময় কনটেইনার খুলে কাস্টমস কর্মকর্তারা পেলেন সম্পূর্ণ ভিন্ন জিনিস। বাছাই করা তামার বদলে সেখানে সাজানো ছিল জাহাজের ১০টি পুরনো প্রপেলার বা পাখা। চট্টগ্রামের একটি বেসরকারি কনটেইনার ডিপোতে এ ঘটনা ধরা পড়ে।অভিনব এ জালিয়াতির মাধ্যমে সরকারের প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির চেষ্টা করেছিল চট্টগ্রামের সীতাকুণ্ডের ‘নিয়ালকো অ্যালয়েজ লিমিটেড’।আজ শন...