পুলিশের ডিআইজি
পদমর্যাদার দুই কর্মকর্তাকে করা হয়েছে বদলি ও পদায়ন। এর ফলে ঢাকার বিশেষ শাখার
(এসবি) ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন
করা হয়েছে। অন্যদিকে, সিলেট রেঞ্জের বর্তমান ডিআইজি ড. মো. জিললুর রহমানকে বদলি করে ঢাকার বিশেষ
শাখার ডিআইজি করা হয়েছে।
রবিবার (৩০
আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা
এক প্রজ্ঞাপনে জানানো হয় এ তথ্য। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।