পথ ভুলে রংপুরের বদরগঞ্জে চলে আসা বগুড়ার শিশু নাহিদ রানা পরিবারের কাছে ফিরে গেছে। রবিবার গভীর রাতে বদরগঞ্জ থানায় এসে তাকে নিয়ে যান স্বজনরা।এর আগে রবিবার দিনভর বদরগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা যায় নাহিদকে। স্থানীয় লোকজন তার সঙ্গে কথা বললে সে জানায়, ‘সে বাবা-মায়ের কাছে ফিরতে চায়। তার বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার শুভোর নাহার গ্রামে। সে শেরপুর ভবানীপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।’এ ঘটনায় রবিবার রাতে ‘আমার বাড়ি বগুড়ায়, মা-বাবার কাছে ফিরতে চাই’ শিরোনামে আগামীর সময়ে একটি সংবাদ প্রকা...