শীত মৌসুম ঘিরে দেশের বিউটি ও পার্সোনাল কেয়ার পণ্যের বাজারে বাড়ছে চাহিদা ও পণ্যের বৈচিত্র্য। ত্বক ও চুলের পরিচর্যা থেকে শুরু করে শিশুর যত্ন এবং সাজসজ্জার বিভিন্ন সামগ্রী নিয়ে বাজারে সক্রিয় রয়েছে দেশি-বিদেশি ব্র্যান্ডগুলো। মৌসুমি চাহিদাকে সামনে রেখে পণ্যসম্ভার বিস্তৃত করছে প্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে একটি ব্র্যান্ডের অধীনে একাধিক ক্যাটাগরির পণ্য পাওয়ার প্রবণতাও বাড়ছে।বাংলাদেশের বিউটি ও পার্সোনাল কেয়ার বাজারে পন্ডস, লাক্স, মেরিল, প্যারাস্যুট, তিব্বতসহ বিভিন্ন ব্র্যান্ড দীর্ঘদিন ধরে পরিচিত। এসব ব্র্যা...