শাখা-প্রশাখা ছড়িয়েছে প্রায় দুই বিঘা জমিজুড়ে। কয়েক শতাব্দী ধরে ছাঁয়ার প্রশান্তি বিলিয়ে আগলে রেখেছে গ্রামবাসীকে। লোকমুখে জানা গেল, বয়স তার প্রায় ৩০০ বছর। এখনও ঠায় দাঁড়িয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের বটবৃক্ষটি। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের নিয়মিত পূজা-অর্চনা চলে এই বটের মূলে। প্রতিবছর বসে মেলাও। কেবল গাছ নয়, দুর্গাপুর গ্রামে অন্যতম নিদর্শন হয়ে উঠেছে গাছটি।স্থানীয় মজিদনগর কারিগরি ব্যবসা ও ব্যবস্থাপনা কলেজের প্রভাষক কালীপ্রসন্ন সরকারের দাবি, তার পারিবারিক গাছ এট...