বিলে কৃত্রিম বক বসিয়ে পাতা হয়েছিল পাখি শিকারের ফাঁদ। জালের পাশাপাশি তৈরি করা হয়েছিল শত শত শিকারের ঘর। উখিয়ার মাছকারিয়া বিলে এমন ফাঁদে বক শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার মিটার জাল জব্দ করেছে বন বিভাগ। ধ্বংস করা হয়েছে প্রায় ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক শিকারের ঘর। এ সময় ফাঁদে আটকে থাকা আটটি জীবিত বকও উদ্ধার করা হয়েছে।আজ সোমবার সকালে মাছকারিয়া বিলে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।বন বিভাগ জানিয়েছে, বক শিকারের জন্য বিলের বিভিন্ন স্থানে জাল পেতে কৃ...