জামালপুরের বকশিগঞ্জে হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের সোমনাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শ্রমিক জয়নাল বকশিগঞ্জে কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া এলাকার মৃত অনিস মিয়ার ছেলে।
জানা গেছে, নিখোঁজের খবর পেয়ে বন বিভাগ এবং দিঘলকোনা, সোমনাথপাড়া, সাতানীপাড়া ও গারামারা এলাকার চারটি ইআরটি দলের সদস্যরা তল্লাশি শুরু করেন। তল্লাশির একপর্যায়ে বাগিচাটিলা নামক সংরক্ষিত বনভূমি এলাকা থেকে জয়নালের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ধানুয়া কামালপুর ইউনিয়নের চে...