হুতি হামলায় একে একে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবের পাঁচটি বিমানবন্দর। নিহত হয়েছেন বাংলাদেশিসহ ২০ জন। এর মধ্যে দেশটির রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ১০ অক্টোবর থেকে বন্ধ। দাম্মাম, আবহাসহ আরও চারটির কার্যক্রম সীমিত। যতটুকু অপারেশন চলছে, তাতেও রয়েছে নানা বিধিনিষেধ। এতে রিয়াদ, দাম্মামসহ তিনটি পথে বাংলাদেশিদের যাতায়াত বেশি থাকায় বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। আর্থিক ক্ষতির সঙ্গে তৈরি হয়েছে কাজ হারানোর শঙ্কা, হতাশায় ভুগছেন ওমরাহযাত্রীরা। তবে দাম্মাম, জেদ্...