বিশ্বকাপের সোনালি ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে উত্তর আমেরিকায়
পা রেখেছিল ফ্রান্স ও ইংল্যান্ড। কিন্তু সেমিফাইনালের বাধা পার হতে পারেনি কোনো দলই।
শিরোপার স্বপ্নভঙ্গ হলেও তাদের বিশ্বকাপ এখনো শেষ হয়ে যায়নি। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে
শনিবার রাত ৩টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে এ দুই পরাশক্তি। ইংলিশ
কোচ টমাস টুখেল আক্ষেপ করে বলেছেন, ‘আমাদের কোনো খেলোয়াড়ই ম্যাচটা খেলতে চায় না। ফ্রান্সের
খেলোয়াড়রাও নয়। সবাই চায় ফাইনালে খেলতে।’ খেলা শুরুর আগে এমন হতাশা ছড়ালেও এই ‘ব্রোঞ্জ
ফাইনাল’ ম্যাচটি...