২১ অক্টোবর ফরাসি চলচ্চিত্রকার ফ্রাঁসোয়া ত্রুফোর প্রয়াণ দিবস। প্রথম ফিচার ফিল্মের শেষ শটটির জন্য বিশেষ খ্যাতি তার। সেই ফ্রিজ শটের বিশ্লেষণ করেছেন রুদ্র আরিফ
আঁতোয়ান
দোয়ানেল। ১২ বছর বয়সী
এক বালক। বাড়িতে নিজেদের নিয়ে ব্যস্ত মা
ও সৎবাবার অবহেলা আর স্কুলে কঠোর
ও কর্তৃত্বপরায়ণ শিক্ষকদের অত্যাচারে সে মুক্তির পথ
খোঁজে। স্কুল পালানো, সিনেমা হলে উঁকিঝুঁকি দেওয়া
আর বন্ধু রেনের সঙ্গে ছোটখাটো অপরাধে দিন কাটে তার।
স্কুলে অনুপস্থিতির কারণ হিসেবে মায়ের
মৃত্যুর মিথ্যা গল্প সাজিয়ে ধরা
পড়ে যায়। এরপ...