ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ
আন্দোলন-সংগ্রামে আহত ও নিহত সবাইকে পর্যায়ক্রমে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সরকারের
পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
এ জন্য কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের অবদান রাষ্ট্র কখনও
ভুলবে না।
রবিবার (২ আগস্ট) জাতীয়
প্রেস ক্লাবে ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক বিশেষ
আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ ফটো
জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যো...