দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণ দেখিয়ে
নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা-চেয়ারম্যানঘাট নৌরুটে ফেরি মহানন্দা চলাচল বন্ধ
রাখার অভিযোগ উঠেছে। তবে একই সময়ে সি ট্রাক, স্পিডবোট ও কাঠের ট্রলারসহ অন্যান্য
নৌযান চলাচল করতে দেখা গেছে। এতে ঘাটে অপেক্ষমাণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের
মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভের।
সোমবার (২৪ আগস্ট) সকালে
নলচিরা-চেয়ারম্যানঘাট নৌরুটে তিন নম্বর সতর্কসংকেত চলমান ছিল। তবে ওই সময় নদীর
পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক ছিল বলে জানান স্থানীয়রা। এ সময় সি ট্রাক, স্পিডবোট
ও কাঠের ট্রলার চলা...