চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে দুর্ঘটনায় নিহত ১০ শ্রমিকের পরিবারকে প্রতিশ্রুত আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।আজ রবিবার বিকালে ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডের মিলনায়তনে প্রতি পরিবারের হাতে ১০ লাখ ২৫ হাজার টাকার অনুদান দেওয়া হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা চেক বিতরণ করেন। চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তবে শুধু আর্থিক সহায়তা দিয়ে দায়িত্ব শেষ নয়, দুর্ঘটনার প্রকৃত ক...