দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত ও খ্যাতিমান ব্যক্তিদের জীবন, কর্ম, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘কিংবদন্তির সান্নিধ্যে’। গুণী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে নিয়ে সাজানো হয়েছে এর প্রথম পর্ব। তার দীর্ঘ পাঁচ দশকের সংগীতজীবন, শিল্পচর্চা, কর্মময় পথচলা ও অর্জনের নানা দিক উঠে আসবে এতে।
আজ থেকে বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’। প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার রাত ১০টায় দেখা যাবে অনুষ্ঠানটি। তানভীর আহমেদ খানের প্রযোজনায় এটি উপস্থাপনা করেছেন ফে...