মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চারশো মিলিয়ন ডলার খরচে বলরুম প্রকল্প স্থগিত করা হয়েছে। ট্রাম্প প্রশাসনকে শুক্রবার এ সিদ্ধান্ত জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত। আদালতের এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেয়েছেন ট্রাম্প। আদালত বলেছেন, ‘কংগ্রেসের অনুমোদন ছাড়া তিনি হোয়াইট হাউজকে এভাবে পাল্টে ফেলতে পারেন না। প্রত্যেক প্রেসিডেন্ট হোয়াইট হাউজের সাময়িক ভাড়াটে, মালিক নন।’ট্রাম্প প্রশাসন এর আগে ইস্ট উইং ভেঙে দিয়ে কংগ্রেসের অনুমতি ছাড়াই প্রায় ৯০ হাজার বর্গফুটের বলরুম নির্মাণ শুরু করেছিল। এরপর ন্...