ফুটবল খেলতে ভালোবাসলেও টেলিভিশনে বসে খেলা দেখতে একদমই পছন্দ করেন না নেইমার। বরং প্রিয় খেলাটি থেকে অবসরের পর এক বছর কিছুই না করে কাটানোর পরিকল্পনা করছেন ব্রাজিলিয়ান তারকা।বর্তমানে ৩৪ বছর বয়সী নেইমারের পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল ১৭ বছর বয়সে। দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানার পর তাই নিজেকে পুরোপুরি বিশ্রাম দিতে চান সান্তোসের এই ফরোয়ার্ড। ব্রাজিলের সংবাদমাধ্যম জে গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, ভারান্দা গুরমে চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।নেইমার জানান অবসরের পর ফু...