বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় এবার সরাসরি নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। ১১ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশ করেছে ২০২৬ সালের ফিসকাল ট্রান্সপারেন্সি রিপোর্ট। সরকারি আয়-ব্যয়, বাজেট, সরকারি ক্রয়, নিরীক্ষা এবং রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাপনায় তথ্য কতটা উন্মুক্ত—এসব সূচকের ভিত্তিতে দেশগুলোর পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে।
প্রতিবেদনটির গুরুত্ব হলো, সরকারি বাজেট ও ব্যয়, সরকারি ক্রয়, নিরীক্ষা এবং রাষ্ট্রীয় সম্পদ থেকে পাওয়া আয়ের তথ্য জনগণের জন্য কতটা উন্মুক্ত, তা অর্থনৈতিক শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ সূচ...