এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারত ও ফিলিস্তিনের ম্যাচে ঘটেছে একাধিক বিতর্কিত ঘটনা। শুরুতে লাল কার্ড, পরে দুই দলের খেলোয়াড়ের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি—সব মিলিয়ে আলোচনায় কুয়ালালামপুরের ম্যাচটি। এর মধ্যে ভারী বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে খেলা।মঙ্গলবার সকালে শুরু হওয়া ম্যাচটিতে দুই দলই আগের দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে মাঠে নামে। শুরুতেই এগিয়ে যায় ভারত। এরপর লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় ফিলিস্তিন।ভারতীয় এক ডিফেন্ডারের কাছ থেকে বল হারানোর পর প্রতিপক্ষের দিকে লাথি মারেন ফিলিস্তিনে...