ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে গেছে উয়েফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির বর্তমান নেতৃত্বের ওপর আর আস্থা নেই বলে জানিয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা। একই সঙ্গে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের দাবি, ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব (মোশন অব নো কনফিডেন্স) আনতে যাচ্ছে উয়েফা।সম্প্রতি ইনফান্তিনো ঘোষণা দেন, বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নতুন প্রতিষ্ঠান ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইসের অধীনে নেওয়ার পরিকল্পনা করছে ফিফা। এতে বাইরের বিনিয়োগকারীরা অংশীদার হওয়ার সুযোগ পে...