ফারাক্কার সবকটি জলকপাট খুলে দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পাঠদান বন্ধ রয়েছে প্রায় ২০ শিক্ষাপ্রতিষ্ঠানে। তবে ২৪ ঘণ্টায় পদ্মার পানি স্থিতিশীল রয়েছে। বর্তমানে পদ্মার পানি ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।স্থানীয়রা জানান, ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলার ৬টি ইউনিয়নের নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও পানি ঢুকে পড়েছে বসতবাড়িতে।এ ছাড়া পানিতে তলিয়ে গেছে প্রায় সাড়...