দিদিয়ের দেশমের বিদায়ের
পর ফ্রান্সের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন জিনেদিন জিদান। দায়িত্ব গ্রহণের পর থেকেই
নিজের কোচিং স্টাফ গুছিয়ে নিচ্ছেন বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি। তারই ধারাবাহিকতায় ১৯৯৮
সালের বিশ্বকাপজয়ী গোলরক্ষক ফাবিয়েন বার্তেজকে ফ্রান্সের নতুন গোলরক্ষক কোচ হিসেবে
নিয়োগ দিয়েছেন।
বৃহস্পতিবার ফরাসি ফুটবল
ফেডারেশনের (এফএফএফ) পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, ফ্রান্সের প্রথম বিশ্বকাপজয়ী দলের সতীর্থ
ফাবিয়েন বার্তেজের সাথে জিদানের বন্ধুত্ব সবসময়ই অটুট ছিল। জা...