এনআরবিসি ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) ৪০ দিনব্যাপী ‘ফাউন্ডেশন কোর্স’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত চলা এই কোর্সে ৩৭ জন এমটিও অংশ নেন। ৯ নভেম্বর ব্যাংকের এইচআরটিডিসিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন হাওলাদার, এইচআরটিডিসির প্রধান ফাহমিদা চৌধুরী এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা ফয়সল আহ...