তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে ধারালো লোহার শিক দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক সবজি বিক্রেতার বিরুদ্ধে। শুক্রবার (২ অক্টোবর) চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গার মুচির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মধু (৬০)।নিহত মধু দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুচির বটতলায় ফুটপাতে ভ্যানে করে ফল বিক্রি করে আসছিলেন।প্রত্যক্ষদর্শী আবু সাইদ জানান, শুক্রবার সন্ধ্যায় ফুটপাতে দোকান বসানো বা অন্য কোনো তুচ্ছ বিষয় নিয়ে মধুর...