চমক দেখিয়ে যাচ্ছে ছয় দশকের পুরনো ব্রিটিশ রক ব্যান্ড দ্য রোলিং স্টোনস। এবার পাঁচটি নতুন গান নিয়ে ফিরেছে ব্যান্ডটি। গতকাল প্রকাশ করা হয়েছে তাদের সর্বশেষ অ্যালবাম ‘ফরেন টাংস’-এর বিশেষ ডিলাক্স সংস্করণ ‘ফরেন টাংস, লুজ লিপস’। এতে মূল অ্যালবামের সঙ্গে যুক্ত হয়েছে পাঁচটি অতিরিক্ত গান।
নতুন সংস্করণে রয়েছে ‘হোয়্যার দেয়ারস আ উইল’, ‘হু ইউ কলিন ক্রেজি’, ‘হিউম্যান টাইড’, ‘ব্যাড লাক হাইডঅ্যাওয়ে’ ও ‘শি স্টিল কামস অ্যারাউন্ড’। এর মধ্যে ‘হু ইউ কলিন ক্রেজি’ গানে অতিথিশিল্পী হিসেবে যুক্ত হয়েছেন জ্যাজ স্যাক্সোফোন ব...